ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিএনপি নেতা তৈমুর আলম গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এজন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে প্রচারণা চালাতে আজ মঙ্গলবার দুপুরে আদালতপাড়ায় যান তৈমুর। আদালতপাড়ার বাইরে আয়কর অফিসের সামনে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিনসহ অন্যরা সেখানে গিয়ে হাজির হন। পরে পুলিশ সদস্যরা তৈমুরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেন।

এদিকে তৈমুর আলমকে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিএনপি নেতা তৈমুর আলম গ্রেফতার

আপডেট টাইম : ০৪:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮