ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চরাঞ্চলে চিচিঙ্গা ও বেগুন চাষে লোকসানে কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • ৫২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে চিচিঙ্গা ও বেগুনের চাষ করেছে জেলার কৃষকরা। গত বছর দু’দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপকহারে চিচিঙ্গার চাষ করেছেন জামালপুরের কৃষকরা। গতবার আবহাওয়া অনুকূল থাকায় চিচিঙ্গা চাষ করে বেশ লাভবান হন কৃষকরা। তাই এবারও বেশি লাভের আশায় আরও বেশি জমিতে চিচিঙ্গা চাষ করেছেন তারা। কিন্তু, এবার আবহাওয়া অনুকূলে না থাকায় একদিকে যেমন উৎপাদন কম হয়েছে, অন্যদিকে পোকার আক্রমনে ফলনও হচ্ছে কম। তাই লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।

এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে বেগুনের উৎপাদনও কম হয়েছে। বেগুন তোলার আগ মুহূর্তে অতিবৃষ্টি আর জলাবদ্ধতায় বেশির ভাগ গাছ মরে যাচ্ছে। তাছাড়া, দেখা দিয়েছে ফল ছিদ্রকারী পোকার আক্রমন। লাভের আশায় ধার দেনা করে চাষ করলেও কাঙ্খিত ফলন না হওয়ায় আর্থিক ক্ষতির আশংকায় কৃষকরা এখন দিশেহারা।

জামালপুর জেলা কৃষি সম্প্রদারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানালেন, চিচিঙ্গা ও বেগুনের ভালো ফলন পেতে জেলা কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

এ বছর জেলায় বেগুনের চাষ হয়েছে ৩৫০ হেক্টর জমিতে। আর বেগুনের চাষ করা হয়েছে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চরাঞ্চলে চিচিঙ্গা ও বেগুন চাষে লোকসানে কৃষকরা

আপডেট টাইম : ০৫:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮