ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইবতেদায়ি আমরণ অনশনরত শিক্ষকদের সঙ্গে মন্ত্রীদের বৈঠকে বসেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশনরত শিক্ষকনেতারা বৈঠকে বসেছেন। আজ বেলা ১টায় কারিগরি ও মাদ্রাসা বিভাগে মন্ত্রীর কক্ষে এই বৈঠকে বসেছেন তারা।

বৈঠকে শিক্ষকদের পক্ষে অংশ নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী ও মহাসচিব কাজী মোখলেসুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ এই বৈঠকের আগে শিক্ষকনেতারা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে আলাদা বৈঠক করেন। এখন যৌথভাবে এই সভাটি হচ্ছে।

এদিকে আজ ষষ্ঠ দিনের মতো প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন ওই সব শিক্ষক।

জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা। কিন্তু দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না পেয়ে গত মঙ্গলবার থেকে শিক্ষকরা আমরণ অনশন শুরু করেন।

প্রাথমিক বিদ্যালয়ের মতো এ মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে আসছেন শিক্ষকরা।

উল্লেখ্য, এর আগে নন-এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামেন। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পেয়ে অনশন ভঙ্গ করে বাড়ি ফিরে যান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইবতেদায়ি আমরণ অনশনরত শিক্ষকদের সঙ্গে মন্ত্রীদের বৈঠকে বসেছেন

আপডেট টাইম : ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮