ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ জানুয়ারি শাকিব কি আসবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডিএনসিসির বৈঠকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতে শাকিব-অপুর ডিভোর্স সংক্রান্ত বিষয়ে সমঝোতা বৈঠক আগামীকাল ১৫ জানুয়ারি। অপু বিশ্বাস নিশ্চিত করেছেন তিনি থাকবেন। কিন্তু শাকিব খান কি যাবেন? দু’জনের মধ্যে ঝামেলা মেটাতে এই সমঝোতা বৈঠক। কিন্তু শাকিবই যদি না থাকেন তাহলে সমঝোতা হবে কার সাথে? আর একজন না থাকলে তো আর বৈঠকই হয় না।

ছবির কাজে টানা সিডিউল নিয়ে বিদেশে ব্যস্ত আছেন শাকিব। বর্তমানে তিনি ব্যাংকক রয়েছেন। সেখানে বুবলীর সঙ্গে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’র গানের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন।

শাকিবের যাওয়া নিয়ে এর আগে অপু বিশ্বাস বলেছেন, নোটিশ পাওয়ার পর ডিএনসিসির বৈঠকে  যাওয়াকে এখন আমার দায়িত্ব মনে করছি। এতে শাকিব খান আসবেন, নাকি না আসবেন তা জানি না।

গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়। ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হবে।

সিটি করপোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা গেছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে। এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ জানুয়ারি শাকিব কি আসবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডিএনসিসির বৈঠকে

আপডেট টাইম : ০৩:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮