ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝরে যাচ্ছে পান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘন কুয়াশা ও তীব্র শীতে ছত্রাকজনিত অজ্ঞাত রোগে ঝালকাঠিতে পচে যাচ্ছে পান। ফলে প্রথম দিকে বাজারে সরবরাহ খুব বেড়ে যাওয়ায় কমে গিয়েছিলো পানের দাম। বর্তমানে পানের সংকট থাকায় চড়াদামে বিক্রি হচ্ছে বাজারে। ফলে ব্যাংক ঋণ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে চাষিরা।

শীত মৌসুমের আগে পানচাষিরা বাজারে এক চল্লি (৩৬ পিস) ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করলেও বর্তমানে পান সংকটের কারণে প্রতি চল্লি ৭০ থেকে ৮০ টাকা দরে সেই পান বিক্রি হচ্ছে বিভিন্ন হাট-বাজারে।

নলছিটি উপজেলার পানের গ্রাম হিসেবে পরিচিত ‘বারকইকরন’র পানচাষি অলিউর রহমান জানান, তার ৩০ শতাংশ জমিতে পানের বরজ রয়েছে। অজ্ঞাত রোগে পান ঝরে যাচ্ছে। এতে তার ৪০ হাজার টাকার পান নষ্ট হয়েছে। সদর উপজেলার বারই বাড়ি এলাকার পানচাষি অসীম মণ্ডল জানান, তার ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আমরা চাষিদের পাশে আছি। সবসময় চাষিদের প্রয়োজনানুযায়ী পরামর্শ দিচ্ছি। প্রাকৃতিক কারণে এখন পানচাষিদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আবহাওয়া অনুকূলে আসলে আবার স্বাভাবিক হয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝরে যাচ্ছে পান

আপডেট টাইম : ১২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮