ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘন কুয়াশায় সরিষা ক্ষেতের ক্ষতির আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
  • ৫০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রবি মৌসুমে যেভাবে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে তাতে শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষিবিদরা। ঘন কুয়াশা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে রবি শস্য বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করছেন তারা।

সদর উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মনিকা বিশ্বাস জানান, চলতি মৌসুমে এ আবহাওয়ার কারণে বোরো ধানের চারা হলদে রঙের হয়ে যাবে। সরিষা, টমেটো ও আলুখেতে লেট রাইট রোগের প্রকোপ বাড়তে পারে। শাক-সবজির সাধারণ বৃদ্ধিও ব্যাহত হতে পারে। এছাড়া কুয়াশায় সবুজ পাতার স্ট্রোমা ছিদ্র হয়ে আম ও বরই গাছ রোগাক্রান্ত হতে পারে। কুয়াশার কারণে আমের মুকুলে এনথ্রাক্স ও পাউডারি মিলভিউ রোগ দেখা যায়। এছাড়া আমগাছে হোপার পোকার আক্রমণ বেড়ে যেতে পারে।

এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকলে বরইতেও এনথ্রাক্স রোগ দেখা দিতে পারে। এ রোগে বরইয়ের বহিরাবরণে কালো দাগের সৃষ্টি হয় এবং বরই পচে যায়।

কৃষিবিদ কামরুন্নাহার তামান্না জানান, ঘন কুয়াশায় রোগ প্রতিরোধে টমেটো, আলু ও শীতকালীন লতা সবজিতে রেডোমিন গোল্ড স্প্রে করতে হবে। আমের মুকুল ও বরইতে ভালো করে পানি স্প্রে করে দিতে হবে যাতে করে কুয়াশার পানি ও জমে থাকা জীবানু ধুয়ে য়ায়। এতে ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ঘন কুয়াশায় সরিষা ক্ষেতের ক্ষতির আশঙ্কা

আপডেট টাইম : ১২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮