ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

৮১ কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় জয় বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৯১ বার

ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীর বুকে বিশ্বের অন্যতম দীর্ঘ ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু। প্রথমস্থান অধিকার করা ওই সাঁতারু হলেন বাংলাদেশ সেনাবাহিনীল আশিকুর রহমান এবং দ্বিতীয় স্থান অধিকার করা অন্যজন হলেন বাংলাদেশ নৌবাহিনীর ফয়সাল আহমেদ। তৃতীয় হয়েছেন ভারতের বিশ্বনাথ অধিকারী।

গতকাল জঙ্গিপুরের আহিরণ ঘাট থেকে বহরমপুর গোরাবাজার ঘাট পর্যন্ত ৮১ কিলোমিটার অতিক্রম করতে আশিকুর সময় নিয়েছেন ১১ ঘণ্টা ৪ মিনিট ২৭ সেকেন্ড। দ্বিতীয় হওয়া নৌবাহিনীর ফয়সাল আহমেদের সময় লেগেছে ১১ ঘণ্টা ২৪ মিনিট ৪০ সেকেন্ড।

তবে ১৯ কিলোমিটার প্রতিযোগিতায় ৮১ কিলোমিটারের মতো সাফল্য দেখাতে পারেননি বাংলাদেশের প্রতিযোগীরা। এ বিভাগে ভারতের সুজন নস্কর ২ ঘণ্টা ১২ মিনিট ২ সেকেন্ডে প্রথম হন। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর পলাশ চৌধুরী। তাঁর সময় লাগে ২ ঘণ্টা ১৮ মিনিট ৩১ সেকেন্ড। তৃতীয় হন ভারতের সুকুঞ্জন হাজরা।

১৯২৮ সালে প্রথম ভরা বর্ষায় ভাগীরথীর বুকে জলকলঘাট থেকে কৃষ্ণনাথ কলেজ ঘাট পর্যন্ত দু মাইল সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই শুরু। ১৯৪৪ সালে জিয়াগঞ্জ সদর ঘাট থেকে বহরমপুর কলেজ ঘাট পর্যন্ত ১৯ কিমি সাঁতার প্রতিযোগিতার সূচনা হয়। তারও পরে ১৯৬১ সাল থেকে জঙ্গিপুর সদর ঘাট থেকে গোরাবাজার ঘাট পর্যন্ত ৭৪ কিমি সাঁতার প্রতিযোগিতা আয়োজন করে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় নাম ওঠে।
১৯৬২ সালে সুইমিং অ্যাসোসিয়েশন বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হওয়ার পরে সাঁতার প্রতিযোগিতাও বেড়ে ৮১ কিমিতে পরিণত হয়। এ বছর ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় যোগ দেন মোট ১২ জন প্রতিযোগী। অন্য দিকে ১৯ কিমি সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৪৭ জন এবং মহিলা বিভাগে ১৪ জন যোগ দিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

৮১ কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় জয় বাংলাদেশের

আপডেট টাইম : ১০:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫