ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পকেট ভারী করতেই গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৮৮ বার

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে । আজ সুপ্রিম কোর্ট বারের শহীদ সফিউর রহমান মিলনতায়তনে এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো সরকারি দলের দুর্নীতির রসদ যোগানো এবং দলীয় ব্যবসায়ীদের পকেট ভারী করার প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, জনগণের ভোগান্তির তোয়াক্কা না করে, জাতীয় অর্থনীতির ওপর বিরুপ প্রভাবের দিকে না তাকিয়ে, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপ নেয়া সরকারদলীয় ব্যবসায়ীদের অবৈধ মুনাফা বৃদ্ধির পায়তারা করা হচ্ছে।

তিনি আরো বলেন, যেখানে বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম, উৎপাদন খরচ কমে এসেছে প্রায় তিনগুণ সেখানে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো সরকারি দলের দুর্নীতির রসদ যোগানো এবং দলীয় ব্যবসায়ীদের পকেট ভারী করার প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, সরকার দরপত্র ছাড়া সমঝোতার মাধ্যমে অদক্ষ ও অযোগ্য প্রতিষ্ঠানের সাথে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে এমন অভিযোগ করে খন্দাকার মাহবুব হোসেন বলেন, কুইক রেন্টাল পদ্ধতিতে কিনে সরকার ভূর্তকি দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। যেখানে সময়মত বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার ও পূর্ণ উৎপাদনে না যাওয়ার কারণে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে সেখানে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার প্রক্রিয়া কেন নবায়ন হচ্ছে? কুইক রেন্টালের কারণে লোকসানের গ্লানি আজ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মুক্তার কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পকেট ভারী করতেই গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি

আপডেট টাইম : ১২:০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫