ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবে সম্ভব নয় আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
  • ৫২১ বার
হাওর বার্তা ডেস্কঃ মাসদার হোসেন মামলার রায়ের ১২ দফা নির্দেশনায় বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার বিষয়ে আইনমন্ত্রী বলেছেন, বাস্তবে তা সম্ভব নয়। বিশ্বের গণতান্ত্রিক-অগণতান্ত্রিক ১৯৩টি দেশের কোথাও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নেই। বাংলাদেশেও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের পরিকল্পনা সরকারের নেই।
আজ দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজদের এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত, সেখানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার কথাও ছিল।
এ বিষয়ে আনিসুল হক বলেন, আইন মন্ত্রণালয় সেক্রেটারিয়েট বানাতে পারে না। মাসদার হোসেন মামলার রায়েও বলা হয়নি যে বিচার বিভাগের সচিবালয় বানানোর দায়িত্ব আইন মন্ত্রণালয়ের ওপর বর্তাবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবে সম্ভব নয় আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮