ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমালে আদালতে যাবে ক্যাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৫৮ বার

বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমালে আদালতের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্যাবের জ্বালানী বিষয়ক উপদেষ্টা এম সামছুল আলম।

তিনি বলেন, গত ২৭ আগস্ট যখন দাম বাড়ানো হয় তার আগের দিনও বিইআরসি জানত না। তেলের দরপতন সমন্বয় না করে অন্যায়ভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।সরকার সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনিভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানোর ঘোষণা সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক। বিইআরসি যদি দাম না কমায় তাহলে হাইকোর্টে রিট করা হবে।

সামছুল আলম আরও বলেন, যে আইনে বিইআরসি পরিচালিত হচ্ছে, তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে দাম ‍বাড়ানোর গণশুনানির দিন থেকে ৯০ দিনের মধ্যে আদেশ দিতে হবে। কিন্তু সাত মাস পরে আদেশ দেওয়া হয়েছে। বিইআরসি এটা করতে পারে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র কাছে আনুষ্ঠানিকভাবে দাম কমানোর প্রস্তাব জানাব আমরা। এতে যদি তারা দাম না কমায় তাহলে ক্যাব আইনি প্রক্রিয়ার যাবে।
সংবাদ সম্মেলনে ক্যাবের নির্বাহী সদস্য এম মোবাশ্বের আলী ও ড. শাহানা চৌধুরী উপস্থিত ছিলেন।

গত ২৭ আগস্ট বিইআরসি গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ দিয়েছে, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমালে আদালতে যাবে ক্যাব

আপডেট টাইম : ০৬:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫