ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কলকাতায় যাচ্ছেন ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ৫০৫ বার
ফারিয়া ভক্তের জন্য নতুন খবর, শিগগিরই কলকাতায় যাচ্ছেন তিনি। নতুন ছবির মহড়ার কাজে তাকে আগামী সপ্তাহেই কলকাতায় যেতে হবে।
অনেক আহগেই চলচ্চিত্রে নাম লেখিয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়া ও ভারতীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নতুন এ ছবিটির মহড়ার কাজে তাকে আগামী সপ্তাহেই কলকাতায় যেতে হবে। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ছবিটিতে অভিনয়ের জন্য আমাকে এখন থেকেই অনেক পরিশ্রম করতে হচ্ছে। নিয়মিত শরীরচর্চা থেকে শুরু করে আমার দিক থেকে যা যা করণীয় সবই করছি। পাশাপাশি বাড়তি প্রস্তুতি হিসেবে প্রচুর ছবি দেখছি। তবে শুটিংয়ের পূর্ব প্রস্তুতি হিসেবে দুই দেশের প্রযোজকের সমন্বয়ে কলকাতায় মহড়ায় যেতে হবে। খুব সম্ভবত আগামী সপ্তাহেই সেখানে যাচ্ছি।
এদিকে উপস্থাপক হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাওয়া নুসরাত ফারিয়া আপাতত কোন অনুষ্ঠানে কাজ করছেন না। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে সব ধরনের টিভি অনুষ্ঠান থেকে বিরতি নিয়েছেন তিনি। এ মুহূর্তে ছবি নিয়েই  ফারিয়ার যত ভাবনা।
এ প্রসঙ্গে তিনি বলেন, জাজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে নতুন-পুরনো সব অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছি। বলতে গেলে উপস্থাপনার জায়গাটি থেকে আপাতত বিরতি নিয়েছি। যতদিন এ চুক্তি থাকছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কলকাতায় যাচ্ছেন ফারিয়া

আপডেট টাইম : ০৬:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫