ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

টাইগারদের তাণ্ডবে ধরাশায়ী ইংল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৪০৭ বার

শারীরিক প্রতিবন্ধীদের এগিয়ে যাওয়ার পথে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল অবহেলা, বৈষম্য আর কুসংস্কার। ব্যাটে-বলের লড়াইয়ে সেই বাধার প্রাচীর ভাঙার সুযোগ এসেছে তাদের সামনে। বিশেষ করে বাংলাদেশ দলটির।

ইংলিশদের বাংলাদেশ দুঃস্বপ্ন কাটছেই না। আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টেও বাঘের শিকার হলো ইংল্যান্ডের ক্রিকেট দল। আইসিআরসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইংলিশ সিংহদের ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছেন বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা।

সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে খেলতে নেমেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। দলের পক্ষে পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন কুমার। দলকে ১১৭ রানের নিরাপদ দূরত্বে নিতে তীর্থের ১৭ রানের ক্যামিওর গুরুত্বও কম নয়। ১১৮ রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ড দল একটু ধীরেসুস্থে শুরু করেছিল। কিন্তু শেষ দিকে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন তারা। ১৪ রানে ম্যাচ হেরে যার খেসারত ইংল্যান্ডকে দিতে হয়েছে ।

টুর্নামেন্টটি বুধবারে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দুদিন পরেই শুরু হয়েছে। মোট পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের বাকি দলগুলো হচ্ছে ভারত,পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশের পরবর্তী খেলা আগামীকাল পাকিস্তানের বিপক্ষে। খেলাটি বিকেএসপির তিন নম্বর মাঠেই অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

টাইগারদের তাণ্ডবে ধরাশায়ী ইংল্যান্ড

আপডেট টাইম : ১১:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫