ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

লতিফের পদত্যাগ সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে হয়নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৯৮ বার

দশম সংসদ থেকে লতিফ সিদ্দিকীর পদত্যাগের বিষয়টি সাংবিধানিক উপায়ে হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীর বিষয়টি যেভাবে সমাপ্ত হয়েছে তা মোটেই সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে হয়নি। স্পিকার যখন নির্বাচন কমিশনে পাঠালেন বিষয়টির সমাধানের জন্য। কিন্তু কমিশন পুনরায় তা আবার সংসদে পাঠাল। এই অধিকার সংবিধান তাকে দেয়নি।’

শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘শাবিপ্রবি ভিসির বিরুদ্ধে অভিযোগ- তিনি নিজ স্বার্থে ছাত্রদের ব্যবহার করে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এর দায় নিয়ে হয় তিনি নিজ থেকে পদত্যাগ করবেন, না হয় শিক্ষা মন্ত্রণালয় তাকে অপসারণ করবে।’

আওয়ামী লীগের এই উপদেষ্টা বলেন, ‘আইআরআইয়ের এই জরিপ প্রমাণ করে দেশের জনগণের কাছে এই সরকার ও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে। তাই আশা করি বিরোধী দল তাদের দল গোছানোয় ব্যস্ত থাকবে। যথাসময়েই নির্বাচন হবে।’

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি জনমত জরিপে উঠে এসেছে সরকারের জনপ্রিয়তা বেড়ে ৬৬ শতাংশ এবং প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৭ শতাংশ হয়েছে। জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক পথেই এগোচ্ছে। এই সংখ্যা ২০১৪ সালের সেপ্টেম্বরে আইআরআইয়ের আগের জরিপের চেয়ে ৬ শতাংশ বেশি।

সংগঠনের উপদেষ্টা ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

লতিফের পদত্যাগ সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে হয়নি

আপডেট টাইম : ১১:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫