ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কিশোরগঞ্জ প্রেসক্লাবে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • ৫৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের দুইটি পক্ষের আলাদা আলাদা কর্মসূচিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

আজ সন্ধায় প্রেসক্লাবে এক পক্ষের নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। অপরদিকে সাংবাদিকদের অপর একটি অংশ সাংবাদিক বান্দ্ধব প্রেস ক্লাবের দাবিতে ভোটগ্রহণের সময় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এক অংশের নেতৃত্বে থাকা দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক প্রবীণ সাংবাদিক আহমেদ উল্লাহ জানান, ক্লাবের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকেই অসাংবাদিক। ভুয়া ভোটার করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছেন।

আমরা আজ শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচী পালন করব । এদিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী বলেন, কমিটির সবার মতামত নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচন করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কিশোরগঞ্জ প্রেসক্লাবে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে

আপডেট টাইম : ১২:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭