ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি দক্ষ জনশক্তি গড়ে তুলতে আহ্বান রাষ্ট্রপতি আব্দুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭
  • ৫৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবক গড়ে তুলতে এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

সোমবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে একটি দক্ষ জনশক্তি ও স্বেচ্ছাসেবক গড়ে তুলতে সরকারের সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তা খুবই জরুরি।

ভৌগোলিক অবস্থানগত এবং বৈশ্বিক উঞ্চতার কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুযোর্গপ্রবণ দেশ বলে উল্লেখ করে রাষ্ট্রপতি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় একটি সময়োপযোগী পরিকল্পনা প্রণয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ এবং নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব, তবে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার গৃহীত বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ সকল পদক্ষেপের কারণে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে।

রাষ্ট্রপতি দক্ষ তরুণদের নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, সারাদেশে সোসাইটির কর্মকাণ্ডকে আরো সম্প্রসারিত করতে হবে এবং জনগণের জন্য মানবিক সহায়তা আরো বাড়াতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ দেশ গড়ে তুলতে তরুণরাই দেশের ভবিষ্যৎ বলে উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যুবশক্তিই সংস্কারমুক্ত হয়ে সৎ ও ন্যায়ের পথে থেকে জাতিকে একটি সোনালী ভোর উপহার দেবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, বিডিআরসিএস এর ভাইস চেয়ারম্যান ও আইএফআরসি এর গভর্নিং বডির সদস্য ডা. এম হাবিবে মিল্লাত এমপি, বিআরসিএস এর মহাসচিব বিএমএম মোজহারুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি দক্ষ জনশক্তি গড়ে তুলতে আহ্বান রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আপডেট টাইম : ০৯:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭