ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ৭টা দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি।

এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনতা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১০:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭