ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কলকাতার জনপ্রিয় দেব অভিনীত ছবি ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • ৪৪২ বার
হাওর বার্তা ডেস্কঃ কলকাতার বাংলার জনপ্রিয় নায়ক দেব অভিনীত ছবি ‘ককপিট’। গত দুর্গা পূজায় কলকাতায় মুক্তি পায়।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র ভারতে রফতানি ও প্রদর্শনের বিপরীতে ভারতের কলকাতার একটি সিনেমা আমদানি করে বাংলাদেশে দেখান হয়।
এ আইন মেনেই ‘ককপিট’ সিনেমাটি আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা ছিল। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। হঠাৎ করেই সিনেমাটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
‘ককপিট’ সিনেমাটির মুক্তির জন্য প্রস্তুতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না- এ যুক্তি দেখিয়ে ৮ ডিসেম্বর মুক্তির প্রক্রিয়া থেকে সরে গেছে প্রতিষ্ঠানটি। পরে বাংলাদেশে মুক্তি পাবে কিনা সে বিষয়েও স্পষ্ট কোনো ধারণা দেয়া হয়নি।
যদিও এ যুক্তিকে খোঁড়া হিসেবেই বিবেচনা করছেন বোদ্ধারা। কারণ গত এক মাসে কলকাতার দুটি ছবি বাংলাদেশে মুক্তি পায়। ছবিগুলো হল ‘বলো দুগ্গা মাঈকী’ ও ‘ইয়েতি অভিযান’।
এর মধ্যে বলো দুগ্গা মাঈকী কলকাতার শিল্পীদের নিয়ে নির্মিত হলেও ইয়েতি অভিযানে বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও ফেরদৌসও অভিনয় করেছেন। তবুও ব্যর্থতার গ্লানি মেনে নিতে হয়েছে আমদানিকারককে।
বাংলাদেশি দর্শকরা কলকাতার ছবির প্রতি কোনো আগ্রহই দেখায়নি। পরপর দুই ছবির ব্যর্থতার ভয় থেকেই ককপিট ছবিটি এ মুহূর্তে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কলকাতার জনপ্রিয় দেব অভিনীত ছবি ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি স্থগিত

আপডেট টাইম : ০২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭