ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৪০৫ বার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে। ইন্টারনেট ব্যবহারের সুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আজ মানিক মিয়া এভিনিউ-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বেসরকারি সংস্থা বেসিস ও গ্রামীন ফোনের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষে স্ট্রিট পেইন্ট অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

স্পিকার বলেন, আজকের এ উদ্যোগ একটি অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ । ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি আরো বলেন, ইন্টারনেটের মাধ্যমে সমগ্র বিশ্বের সাথে যুক্ত হতে হবে। কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলে মিলে এক সাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জোনায়েদ আহ্মেদ পলক, সচিব শ্যাম সুন্দর সিকদার, বেসিসের সভাপতি শামীম আহমেদ এবং গ্রামীন ফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির ওসমান বক্তৃতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে

আপডেট টাইম : ০৯:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫