ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ইয়েতি অভিযান বাংলাদেশে আজ মুক্তি পাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৪ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘ইয়েতি অভিযান’। প্রথম দিকে এটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি ছিল যৌথভাবে নির্মাণ করা হবে এটি। কিন্তু কোনো এক অজানা কারণে প্রযোজনার দায়িত্ব থেকে জাজ সরে আসে।

পরবর্তীকালে কলকাতার একক ছবি হিসেবে এটি নির্মিত হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। এতে অভিনয় করেছেন বাংলাদেশের ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, কলকাতার প্রসেনজিত ও যিশু। কলকাতায় ছবিটি মুক্তি পায় ২২ সেপ্টেম্বর। এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে।

এ ছবি প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘ছবিতে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। কাকাবাবু যখন বিপদে পড়েন, তখন কেউ একজন এসে তাকে উদ্ধার করে। এখানে আমি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছি। এ ছবির ইনডোর কাজ কলকাতাতেই হয়েছে। বাকি কিছু কাজ করতে আমরা সুইজারল্যান্ডে গিয়েছিলাম।’ ছবিটি প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘এ ছবিতে মূলত আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি।

গল্পের প্রয়োজনে আমাদের সুইজারল্যাণ্ডে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে শুটিং করতে হয়েছে। গল্প নিয়ে বলার কিছু নেই। কারণ বিখ্যাত এক সাহিত্যিকের গল্প এটি। নির্মাণশৈলীও দারুণ। তবে কলকাতায় ছবিটি প্রচারণার ক্ষেত্রে আমাদের উপেক্ষা করা হয়েছে। যদিও ব্যবসায়িক কারণে এটি করা হয়েছে বলে শুনেছি। কিন্তু শিল্পের মর্যাদা সবাইকেই দেয়া উচিত বলে আমি মনে করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ইয়েতি অভিযান বাংলাদেশে আজ মুক্তি পাচ্ছে

আপডেট টাইম : ১২:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭