ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সালমান বলেছিল সামিরার সঙ্গে সংসার হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সামলান শাহ মৃত্যুর আগের রাত ১২টার দিকে তার মামা আলমগীর কুমকুমের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সে সময় সালমান শাহ তার মামাকে বলেছিলেন, ‘তোমার (কুমকুম) আর ঢাকায় আসতে হবে না। তুমি সিলেটেই থাক। অনেক বুঝিয়েছি, সামিরার (সালমানের স্ত্রী) সঙ্গে আর সংসার করা সম্বব হবে না।’ আলমগীর কুমকুম তখন ঢাকায় এসে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন । আজ ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট মো. নুরনবীর আদালতকে এসব কথা জানান আলমগীর কুমকুম। সালমান শাহ মৃত্যুর মামলায় সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। এ তথ্য আইনজীবী ফারুক আহম্মদ হাওর বার্তাকে নিশ্চিত করেছেন। আজ এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য রয়েছে। আদালত সূত্র জানায়, তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার মধ্যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজ বাসা থেকে শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে তার আবেদনের ভিত্তিতে হত্যার অভিযোগও তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। সিআইডি ও বিচার বিভাগীয় তদন্তে সালমানের মৃত্যু আত্মহত্যা বলে উঠে আসে।

২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন করা হয়। এতে আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন সালমান শাহর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে দাবি করা হয়। বর্তমানে পিবিআইর ইন্সপেক্টর সিরাজুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সালমান বলেছিল সামিরার সঙ্গে সংসার হবে না

আপডেট টাইম : ০৩:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭