ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অপুর ব্যাপারে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ এক বছরের ছেলে আব্রাম খান জয়কে সহকারী শেলীর কাছে তালাবদ্ধ অবস্থায় রেখে গেল গত শুক্রবার কলকাতায় চিকিৎসা নিতে যান নায়িকা অপু বিশ্বাস। এ ঘটনায় বেজায় ক্ষেপেছেন স্বামী সুপারস্টার শাকিব খান। তিনি মন্তব্য করেছেন, ‘মা হিসেবে অপু বিগ জিরো। এ ব্যাপারে অপুর বিরুদ্ধে আমি খুব শিগগিরই সিদ্ধান্ত নেবো।’ তবে কি সিদ্ধান্ত নেবেন সেটি অবশ্য স্পষ্ট করে বলেননি ‘হিরো দ্য সুপারস্টার’।
গত বৃহস্পতিবার ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন শাকিব খান। দেশে ফিরে শুক্রবার সাড়ে ৯টার দিকে ছেলেকে দেখতে রাজধানীর নিকেতনের বাসায় ছুটে যান শাকিব। তবে জয়ের দেখা পাননি তিনি। ছেলে জয় ও অপুর সহকারী শেলীকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে নায়িকা তখন চিকিৎসার জন্য কলকাতায়।

এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য শোনা গেছে অপু ও শাকিবের কাছ থেকে। অপু দাবি করেছেন, বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে সিজারের জায়গায় ফেটে রক্তক্ষরণ হওয়ায় তাকে কলকাতা যেতে হয়েছে। প্রথমে তিনি ঢাকায় প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সকালে কলকাতা রওনা দেন। এ ক্ষেত্রে ছেলে জয়কে ঢাকায় কারো কাছে রেখে আসতে তিনি ভরসা পাননি বলে দাবি করেন।

তবে বিষয়টি হাস্যকর দাবি করেন অপুর স্বামী শাকিব খান। তিনি বলেন, ‘অপু নাকি নিয়মিত জিমে যায়, ব্যায়াম করে। তখন শরীরের কোনো সমস্যা হলো না, আর বাথরুমে পড়েই পুরোনো সেলাইয়ের জায়গা ছিঁড়ে গেল ! এটা কি বিশ্বাসযোগ্য ?

নায়ক আরো বলেন, ‘অপুর যদি তেমন কিছু হয়েই থাকে তাহলে সে জয়কে আমার বাবা-মায়ের কাছে রেখে যেতে পারত, নইলে সঙ্গে নিয়ে যেত। কিন্তু সে শেলির কাছে রেখে গেছে জয়কে। জয়ের যদি কিছু হয় তাহলে এর দায় নেবে কে ? ছেলের প্রতি মায়া থাকলে কাজের মেয়ের জিম্মায় রেখে কখনও বিদেশে যেতে পারত না। তাও আবার ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে !’

তবে অপুর ব্যাপারে শাকিব কি সিদ্ধান্ত নেবেন সেটা পরিস্কার করে না বললেও তিনি যে ডিভোর্সের পথে হাটতে চলেছেন সেটা অনেকটাই পরিষ্কার বলে মনে করছেন ইন্ডাস্ট্রির বড় একটা অংশ। কেননা, গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ার অলিগলিতে এমন গুঞ্জনই ঘুরে বেড়াচ্ছে। শেষমেষ কি হবে সেটা সময়ই বলে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অপুর ব্যাপারে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শাকিব

আপডেট টাইম : ০৬:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭