ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পেসারদের অস্ত্রে ধার দেয়া শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫
  • ৫৫৩ বার

২২শে আগস্ট শুরু হয়েছে ২৭ এলিট ক্রিকেটার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। এর মধ্যে ব্যতিক্রম ছিল বোলারদের ব্যাটিং অনুশীলন। তবে গতকাল থেকে বোলাররা ফিরেছেন স্বরূপে। বিশেষ করে পেস বোলাররা। মিরপুর শেরে বাংলায় একামেডির মাঠে ছয় পেসার নিজেদের অস্ত্রে ধার দিয়েছেন। গতকাল ছয় পেসার সকাল থেকে দুপুর পর্যন্ত গতির ঝড় তোলেন। মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও রুবেল হোসেনরা ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সঙ্গে এই সেশন কাটান। কারণ পেস বোলিং কোচ হিথস্ট্রিক রয়েছেন নিজ দেশে। অন্যদিকে ৬ জন কম ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু হলেও এখন ক্যাম্পে হাজির প্রায় সবাই। সাকিব আল হাসান গতকাল থেকে পুরোদমে অনুশীলন শুরু করেছেন। দলের সিনিয়র জুনিয়র ক্রিকেটাররা সবাই উপস্থিত থাকয় অনুশীলনের ফাঁকে ফাঁকে জমে উঠেছিল আড্ডাও।
সকালে অবশ্য একাডেমির মাঠে বোলিং অনুশীলনে ছিল একটু নতুন কৌশলও। তাসকিন ও মো. শহীদ নতুন বলে অনুশীলন করেন। বাকি চারজন করেন পুরানো বলে। তবে নেটে কোন ব্যাটসম্যান রাখা হয়নি। যদিও শেষ পর্যন্ত বোলারদের অনুরোধে ইমরুল কায়েস ও মো. মিঠুন আসেন নেটে। পুরো সেশন জুড়েই পেসাররা একের পর এক বল করে যান। মো, শহীদ ও মুস্তফিজুর রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে প্রায় নিশ্চিত। রুবেল হোসেনেরও বেশ ভাল সম্ভাবনা রয়েছে। তবে আল আমিন ও শফিউল টেস্ট খেললেও অস্ট্রেলিয়া সিরিজে তাদের সুযোগ কতটা তা নিয়ে রেয়েছে সংশয়। অন্যদিকে তাসকিন আহমেদের এখনও দেশের হয়ে টেস্টে খেলার স্বপ্ন পূরণ হয়নি। তবে তার আশা তিনি হয়তো খুব দ্রুতই দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পাবেন। যদিও ঘন ঘন ইনজুরিতে পড়া তাসকিনের সেই স্বপ্ন পূরণ হতে কতদিন লাগবে সেটি এখনও অপেক্ষার বিষয়।
অন্যদিকে আল আমিন বিশ্বকাপে দলের শৃঙ্খলা ভঙ্গের পর বেশ কিছু দিন থেকেই আছেন দলের বাইরে। এবার অবশ্য তার জন্য সুযোগ এসেছে আবারও জাতীয় দলের ফেরার। তবে এই জন্য হয়তো অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচক ও প্রধান কোচের বিশেষ নজর থাকতে হবে তার উপর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পেসারদের অস্ত্রে ধার দেয়া শুরু

আপডেট টাইম : ১১:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫