ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সুপারশপ ব্যবসায় ‘বিদেশি পাড়া’তে চঞ্চল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • ৩৫৯ বার
হাওর বার্তা ডেস্কঃ ব্যস্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার তার অভিনীত ‘বিদেশি পাড়া’ শিরোনামের নতুন আরেকটি নাটকের প্রচার শুরু হচ্ছে আজ থেকে। নাটকটিতে তিনি অভিনয় করেছেন মজনু চরিত্রে।
নাটকটি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘সবসময় মনের মতো চরিত্রে অভিনয় করা হয় না। কিছু কিছু হয়। মজনু চরিত্রটি করে বহুদিন পর একটা ভালো কাজ করছি বলে আমার মনে হয়। বিদেশি পাড়া সত্যিই একটি ভালো কাজ।’
নাটকটিতে তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নাটকে আমার নাম মজনু। আমার নামে একটা সুপারশপ রয়েছে। সেখানে কাজ করে ৩ জন সেলসম্যান। এ নিয়ে বেকায়দায় পড়ি প্রতিদিন। কারণ একটাই, চুরি ! পুরো একটা গ্রামজুড়ে আমার ব্যবসা। গ্রামের নাম সোনার পাড়া হলেও বিদেশি পাড়া নামেই চেনে সবাই। কারণ এই গ্রামের বেশিরভাগ মানুষ বিদেশে থাকে। লন্ডন, সৌদি, কাতার, আবুধাবি, ওমান-সব দেশেই থাকে এই গ্রামের পুরুষরা।’
অরণ্য পাশা ও নাহিদ নিয়াজী রিপনের রচনায় বিদেশি পাড়া নাটকটি পরিচালনা করছেন হিমু আকরাম। পূবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত বিদেশি পাড়ায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, ওয়ালিউল হক রুমি প্রমুখ। নাটকটি প্রচার হবে একুশে টেলিভিশনে সপ্তাহের রবি থেকে শুক্রবার প্রতিদিন রাত ৮টায়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সুপারশপ ব্যবসায় ‘বিদেশি পাড়া’তে চঞ্চল

আপডেট টাইম : ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭