ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মেঘালয় পুলিশ ছোট একটি কক্ষে আটক ছিলেন সালাহ উদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫
  • ৫৯০ বার
সালাহ উদ্দিনকে অল্প সময় ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মেঘালয় পুলিশ। সোমবার গ্রেফতারের পর এই প্রথম তাকে জিজ্ঞাসাবাদ করে শিলং পুলিশ। আর তাতেই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে সালাহ উদ্দিন রহস্য। শুক্রবার জিজ্ঞাসাবাদ শেষে শিলং পুলিশ জানান, সালাহ উদ্দিন দাবি করেছে ঢাকায় অপহরণের পর একটি ছোট ঘরে আটকে রাখা হয় তাকে। অপহরণকারীরা তাকে নিয়ে বেশ কয়েকদিন গাড়িতে ছিল বলেও জানায় সালাহ উদ্দিন। এ সময়ের মধ্যে বেশ কয়েকবার গাড়ি পরিবর্তন করা হয় বলে শিলং পুলিশকে জানিয়েছে সালাহ উদ্দিন।
গ্রেফতার করার পর পুলিশ বলেছিল, এই বিএনপি নেতার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তার বিষয়ে পুলিশকে জানিয়েছিল। তবে সালাহ উদ্দিন আহমেদ বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিকে বলেছেন, তিনি নিজেই স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশের কাছে গিয়েছিলেন। দুই মাস নিখোঁজ থাকার পর সোমবার মেঘালয়ের শিলংয়ে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন।
তার সঙ্গে দেখা করতে শুক্রবার শিলংয়ে গেছেন আব্দুল লতিফ জনি। পুলিশের অনুমতি নিয়ে প্রায় ১৫ মিনিট সালাহ উদ্দিনের সঙ্গে কথা বলেছেন তিনি। সালাহ উদ্দিনের বেশ কয়েকজন আত্মীয়ও শিলংয়ে পৌঁছেছেন। তার জন্য খাবার ও নতুন জামা-কাপড় নিয়ে গেছেন তারা।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তা বলেন, অপহৃত হওয়ার পরের ঘটনা নিয়ে কিছু মনে করতে পারছেন না বলে সালাহ উদ্দিন প্রথমে বলেছিলেন। তবে এখন তিনি বলছেন, প্রায় দুই মাসের মতো বাংলাদেশের কোথাও একটি বাড়ির এক ছোট কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল। পরে চোখ বেঁধে তাকে ওই ঘর থেকে বের করে গাড়িতে নিয়ে ঘোরানো হয় এবং অপহরণকারীরা বার বার গাড়ি বদলায়।
সালাহ উদ্দিনের বক্তব্যে ‘কিছু অসামঞ্জস্যতা’ পাওয়া যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বক্তব্য যাচাইয়ের জন্য তাকে আমাদের আরো জিজ্ঞাসাবাদ করতে হবে।
সালাহ উদ্দিনকে শিগগিরই বাংলাদেশে পাঠানোর কোনো ইঙ্গিত এখনো পায়নি মেঘালয় রাজ্য সরকার। আর তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা থাকায় শিগগিরি ভারত থেকে দেশে ফেরা হচ্ছে না এই বিএনপি নেতার।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

মেঘালয় পুলিশ ছোট একটি কক্ষে আটক ছিলেন সালাহ উদ্দিন

আপডেট টাইম : ০৫:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫