ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

তারেক রহমান অদৃশ্য শত্রু ও শক্তিগুলো এখন দৃশ্যমান হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১৫৪ বার
অদৃশ্য শত্রু ও শক্তিগুলো এখন দৃশ্যমান হচ্ছে মন্তব্য করে এদের মোকাবেলায় নেতাকর্মীদের যেকোনো মূল্যে ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল মঙ্গলবার বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এদিন রংপুর বিভাগের তিন জেলার কর্মশালা লালমনিরহাট জেলা পরিষদ, গাইবান্ধা স্টেডিয়াম এবং কুড়িগ্রাম আলমাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, ‘আমি আজ থেকে সাত-আট মাস আগে আপনাদের বলেছিলাম—আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে—কেন বলেছিলাম সেটা আজ প্রমাণিত হচ্ছে।

অনেক অদৃশ্য শক্তি, শত্রু বা প্রতিপক্ষ এখন দৃশ্যমান হয়ে উঠছে।’তবে দৃশ্যমান হতে থাকা এই ‘অদৃশ্য শক্তি’ কারা, সে বিষয়ে তিনি পরিষ্কারভাবে কিছু বলেননি।

নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এলাকার মানুষ আপনাদের কাছে আসে, আপনাদের মূল্যায়ন করে, কারণ বিএনপির ওপর তাদের আস্থা আছে। মানুষ এই আস্থা বিএনপির ওপর তখনই রাখবে যখন নিজেদের ঐক্য ধরে রাখতে পারব।

দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জনের মাধ্যমে ভালো কিছু অর্জন করার জন্য যা কিছু দরকার, তা আমরা করব।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ‘যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। বরাবরই আমরা বলেছি, ফয়সালা হবে রাজপথে।

তিস্তা বিএনপির অগ্রাধিকার প্রকল্প

তারেক রহমান বলেন, তিস্তা বিএনপির অন্যতম অগ্রাধিকারভিত্তিক প্রকল্প।

এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের জীবনে প্রভাব পড়ে। কখনো অতিরিক্ত পানি, কখনো পানির তীব্র সংকট। খাল খনন ও নদীশাসন আমাদের করতে হবে। বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা এবং পানির সংরক্ষণ নিশ্চিত করতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এ কাজ যেকোনো মূল্যে শুরু করবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশগ্রহণে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

তারেক রহমান অদৃশ্য শত্রু ও শক্তিগুলো এখন দৃশ্যমান হচ্ছে

আপডেট টাইম : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫