ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

লন্ডনে সেরা কূটনীতিক হলেন বাংলাদেশি সোনিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১০৬ বার

ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি। লন্ডনে কূটনৈতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিপ্লোম্যাট ম্যাগাজিন কর্তৃক তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের হিলটন হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনিয়া মুন্নির হাতে পুরস্কার তুলে দেন বিবিসি’র কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেল।

এটি ছিল ‘ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’র ১৫তম আসর, যেখানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং কূটনীতিকরা অংশগ্রহণ করেন।

বিশ্বজুড়ে কূটনৈতিক বিষয়াবলির উপর ভিত্তি করে লন্ডন থেকে প্রকাশিত ম্যাগাজিন ডিপ্লোম্যাট প্রতিবছর এই অনুষ্ঠান আয়োজন করে। এর মাধ্যমে লন্ডনে নিযুক্ত কূটনীতিকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেয়া হয় সাময়িকীর পক্ষ থেকে।

ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এমন এক সম্মাননা, যা যুক্তরাজ্যে নিযুক্ত কূটনীতিকদের স্বতঃস্ফূর্ত মনোনয়ন ও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। লন্ডনে অবস্থিত ১৮০টিরও বেশি দেশের মিশনের প্রতিনিধিরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

পুরস্কার গ্রহণ করে সোনিয়া মুন্নি বলেন, ‘বিশেষভাবে গর্বিত যে, আমি আমার প্রিয় দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি এই লন্ডন শহরে। নগরটি বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দু।’

সোনিয়া মুন্নি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিদেশ-বিষয়ক) ক্যাডারের ৩৪তম ব্যাচের একজন পেশাদার কূটনীতিক। লন্ডনে নিযুক্ত হওয়া তার প্রথম কূটনৈতিক পোস্টিং, যেখানে তিনি কমনওয়েলথ সংক্রান্ত দায়িত্বে রয়েছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

প্রসঙ্গত, ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার পুরস্কার কূটনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্বের উত্থানকে স্বীকৃতি দেয় এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে এই ধরনের স্বীকৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

লন্ডনে সেরা কূটনীতিক হলেন বাংলাদেশি সোনিয়া

আপডেট টাইম : ১০:৪৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫