ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বার্সা সমর্থকদের নির্ভার থাকতে বললেন নেইমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • ৪৬৮ বার

দল বদলের গুজব নিয়ে বার্সেলোনার সমর্থকদের নির্ভার থাকতে বললেন নেইমার। বার্সেলোনা ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না বলে জানিয়ে দিলেন। ক’দিন ধরে বাতাসে গুজব ভাসছেÑ বার্সেলোনা ছেড়ে রেকর্ড পরিমাণ অর্থে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন নেইমার। কিন্তু এ ব্যাপারে বার্সেলোনার সমর্থকদের শান্ত থাকার পরামর্শ নিলেন তিনি। ইনজুরি থেকে লা-লিগার চলতি মওসুমের দ্বিতীয় ম্যাচে মালাগার বিপক্ষে খেলেছেন নেইমার। তবে ১-০ গোলে জেতা ম্যাচে গোল পাননি ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার। আর ম্যাচ শেষে বার্সা সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বার্সেলোনার সমর্থকদের শান্ত ও চিন্তামুক্ত থাকার পরামর্শ দিচ্ছি। আমি প্রথম যখন এমন গুজব (বল বদল) শুনি তখন চুপ করে থাকি। এটা নিয়ে আমি কিছুই ভাবিনি। আমি শুধু শুনেছি এবং শান্ত হয়ে চুপ করে থেকেছি। আমি বার্সেলোনায় আমার সতীর্থদের সঙ্গে ভাল আছি।’ গত মওসুমে বর্সেলোনার হয়ে ৩৯ গোল করেন তিনি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে রেকর্ড ১২২ গোল করেন। চলতি মওসুমেও এমন পারফর্মেন্স করতে প্রস্তুত বলে জানালেন নেইমার। বলেন, ‘গত মওসুমটা আমাদের দারুণ কেটেছে। আমরা অনেক গোল করেছি। জানি না, এই মওসুমে তেমন করতে পারবো কি না। তবে চেষ্টা করবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বার্সা সমর্থকদের নির্ভার থাকতে বললেন নেইমার

আপডেট টাইম : ১০:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫