ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দশম সংসদের সপ্তম অধিবেশন শুরু মঙ্গলবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • ৩৩৫ বার

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আগামী মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।
অধিবেশন উপলক্ষে ইতোমধ্যে সংসদ সচিবালয থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আগামী মঙ্গলবার বিকাল ৪টায় স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ৭ম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হবে। ঈদুল আযহার পূর্বেই এ অধিবেশন শেষ করার কথা রয়েছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয় আসন্ন অধিবেশনের জন্য মোট ১৩ টি সরকারি বিল জমা রয়েছে। এর মধ্যে নতুন ৫টি বিল রয়েছে। নতুন বিলগুলোর মধ্যে রয়েছে, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবি কার্যক্রম রেগুলেশন বিল ২০১৫, ট্রেড মার্ক (সংশোধন) বিল ২০১৫, পের্টস (সংশোধন) বিল ২০১৫, দুর্নীতি দমন (সংশোধন) বিল- ২০১৫ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০১৫। এছাড়াও সংসদের সপ্তম অধিবেশনের জন্য ইতোমধ্যে প্রশ্ন শাখায় এবং নোটিশ শাখায় বেশ কিছু প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে।
সর্বশেষ গত ৮ জুলাই দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ (বাজেট) অধিবেশন শেষ হয়। গত ১ জুন ওই অধিবেশন শুরু হয়। মোট ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে গত ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ৩০ জুন সংসদে এ বাজেট পাস করা হয়।
বাজেট পাস ছাড়াও ওই অধিবেশনে মোট ৫টি সরকারি বিল পাস করা হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৬০টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৬টি নোটিশ গৃহীত এবং ৩টি নোটিশের ওপর আলোচনা হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৪৫টি ছিল।
এছাড়া এ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় তিনটি নোটিশের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। তিনটি নোটিশগুলো ছিল দীর্ঘদিন পর বাংলাদেশ-ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ প্রস্তাব, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বাংলাদেশী বংশোদ্ভূত তিন নারী নির্বাচিত হওয়ায় ধন্যবাদ প্রস্তাব এবং বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ প্রস্তাব। অধিবেশনে সর্বসম্মতভাবে এ তিনটি ধন্যবাদ প্রস্তাব গৃহিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দশম সংসদের সপ্তম অধিবেশন শুরু মঙ্গলবার

আপডেট টাইম : ১০:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫