ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নেইমার-এমবাপ্পের সঙ্গে জুটি বাঁধতে চান গ্রিজমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অ্যাটলেটিকো মাদ্রিদে আন্তনি গ্রিজমানের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। আগামী মৌসুমে এই ফরাসি তারকা নতুন ঠিকানা খুঁজে নেবেন বলে জোর আলোচনা চলছে। এবার গুঞ্জনে ডালপালা মেলার সুযোগ করে দিলেন গ্রিজমান নিজেই। প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে জুটি বাঁধার স্বপ্ন দেখছেন বলে জানান এই অ্যাটলেটিকো ফরোয়ার্ড।

চলতি মৌসুম শুরু হওয়ার আগে গ্রিজমান অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়বেন বলে জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত গুঞ্জনে জল ঢেলে দিয়ে ক্লাবটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হন এই ফরাসি তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজি গ্রিজমানের সম্ভাব্য গন্তব্য হতে পারে বলে আলোচনা চলছে।

প্রথম দিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এসব গুঞ্জন বলে উড়িয়ে দেয়। ‘তেলেপুত’ নামক এক অনুষ্ঠানে গ্রিজমান নিজেই পিএসজিতে নেইমার ও এমবাপ্পের সঙ্গে জুটি বাঁধার কথা জানান।
অনুষ্ঠানে গ্রিজমান বলেন, ‘আমি কি এমবাপ্পে, নেইমার এবং গ্রিজমানকে নিয়ে হড়া ফ্রন্ট লাইনের স্বপ্ন দেখছি? এর উত্তর, হ্যাঁ।’

রিয়াল সোসিয়েদাদের জুনিয়র দলের হয়ে ক্যারিয়ার শুরু করার পর ক্লাবটির সিনিয়র দলের হয়ে চার মৌসুম খেলে ২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজমান। অ্যাটলেটিকো হয়ে এখন পর্যন্ত ১৭৩ ম্যাচে ৮৬ গোল করা এই ফরাসি তারকা স্প্যানিশ ক্লাবটির হয়ে ২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

নেইমার-এমবাপ্পের সঙ্গে জুটি বাঁধতে চান গ্রিজমান

আপডেট টাইম : ০৭:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭