ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বাবা-মার পাশে সমাহিত কাজী জাফর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • ৩৩১ বার

বাবা-মার কবরের পাশে সমাহিত হলেন মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সদ্যপ্রয়াত কাজী জাফর আহমদ। শনিবার বাদ আসর তাকে বাবা কাজী আলী আহমেদ ও মা তাহেরা খাতুনের কবরের পাশে দাফন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে কাজী জাফর আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। এর আগে তার নিজ গ্রাম উপজেলার চিওড়া ডিগ্রি কলেজ মাঠে শেষ জানাজায় অংশ নেন কুমিল্লার চৌদ্দগ্রামবাসী।

এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা কাজী জাফরের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজায় জাতীয় পার্টির একাংশের মহাসচিব মোস্তফা জামান হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, লুৎফর রহমান হেলাল, খালেকুজ্জামান চৌধুরী, জাফর উল্লাহ খান লাহরী, এয়ার আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা, পৌর সভাপতি নজির আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি (এরশাদ) খায়েজ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ, পৌর জামায়াতের আমির মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বাবা-মার পাশে সমাহিত কাজী জাফর

আপডেট টাইম : ১২:৪৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫