ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আজ রাতেই ব্রাজিল-জাপান মুখোমুখি হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপের প্রাক-প্রস্তুতি ম্যাচ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফ্রান্সের পিয়েরে মৌরেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এদিকে তিতের অধীনে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সেলেকাওরা। যদিও বিশ্বকাপের গত আসর এখনো ব্রাজিলের জন্য কালো অধ্যায়।

জার্মানির কাছে ৭ গোলের বিরাট ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। বাছাই পর্বের শুরুটাও ভালো হয়নি ব্রাজিলের। কিন্তু তিতে দায়িত্ব নেয়ার পর বদলে যায় পুরো ব্রাজিল দল। শেষ ২০ ম্যাচের দুটিতে হেরেছে তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে নিশ্চিত করে রাশিয়া বিশ্বকাপের টিকিট। গুঞ্জন ছিল হয়তো ইনজুরির কারণে মাঠে নাও দেখা যেতে পারে নেইমারকে। তবে ফিট হয়েই আজকের ম্যাচে মাঠে থাকবেন নেইমার। আর ম্যাচটি যেহেতু লিলেতে, তাই ঘরের মাঠ মনে করেই খেলতে পারবেন নেইমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

আজ রাতেই ব্রাজিল-জাপান মুখোমুখি হচ্ছে

আপডেট টাইম : ০২:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭