ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি- দুর্ভোগে পড়বে জনগণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
  • ৪০৮ বার

‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমার আশা করেছিল মানুষ। এ অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির মাধ্যমে কার্যত জনআকাঙ্ক্ষার বিপরীত প্রতিফলন ঘটেছে।’

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ মন্তব্য করেন।

রওশন এরশাদ বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে দুর্ভোগে পড়বে জনগণ। পরিবারের ব্যবহার্য গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ছাড়াও বাড়বে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয় ও জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়বে। বেশিরভাগ চাপ পড়বে সীমিত আয়ের মানুষদের ওপর।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা ও বিনিয়োগসহ দেশের অর্থনীতিতে। বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সব উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেলে উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হবেন। নিরুৎসাহিত হবে বেসরকারি খাত বিনিয়োগকারীরা।

সার্বিক দিক বিবেচনা করে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম-বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং একই সাথে জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ করবে বলে আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি- দুর্ভোগে পড়বে জনগণ

আপডেট টাইম : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫