ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সম্পাদনার টেবিলে একটি সিনেমার গল্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিন পর নিজের প্রযোজিত ছবির মাধ্যমে পরিচালনায় ফিরেছেন চিত্রনায়ক আলমগীর। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। এরই মধ্যে দুই লটে ছবিটির শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম, ববি, জ্যাকি আলমগীরসহ আরও অনেকে। এ ছবির মধ্য দিয়েই দীর্ঘদিন পর কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা ঢাকার কোনো চলচ্চিত্রে অভিনয় করলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকায় আবারও নতুন যাত্রা শুরু হল। আলমগীর ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাকে তার চলচ্চিত্রে সম্পৃক্ত করার জন্য।’ ছবিটির বর্তমান কাজ প্রসঙ্গে চিত্রনায়ক আলমগীর বলেন, ‘বর্তমানে চূড়ান্ত সম্পাদনার কাজ চলছে। আর দুই-তিন দিনের মধ্যেই এ কাজ শেষ হবে। কাজ শেষ করে সেন্সরে জমা দেব। সেন্সর হওয়ার পরই মুক্তি নিয়ে ভাবব।’ এতে অভিনয় প্রসঙ্গে চম্পা বলেন, ‘দীর্ঘদিন পর আলমগীর ভাইয়ের নির্দেশনায় অভিনয় করেছি। পুরনো দিনের কত স্মৃতি শুটিং চলার সময় মনে পড়ছিল। চমৎকার পরিবেশে সবাই মিলে ছবিটিতে কাজ করেছি।’ এ ছবির মাধ্যমে প্রায় তিন দশক পর আলমগীর চম্পা জুটিকে চলচ্চিত্রে অভিনয়ে দেখা যাবে। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো সুরকার হিসেবে কাজ করেছেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় এবং রুনা লায়লার সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সম্পাদনার টেবিলে একটি সিনেমার গল্প

আপডেট টাইম : ১২:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭