ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ইতিহাস কখনও কাউকে ক্ষমা করে নাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
  • ৪০৯ বার

বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার ফেসবুক পেইজে লিখেছেন, জাসদ নিয়ে বিতর্কটা ভালই উপভোগ করছি। নুতন প্রজন্মের জাসদকে নিয়ে এতো কিছু জানার সুযোগ ছিল না । গত বিশ বছর জাসদ কে নিয়ে ততো লেখালিখিও হতো না আর জাসদ নেতাদের জনগনের সাথে সম্পর্কও ছিল না বললেই চলে । তবে এখন পরিষ্কার। সব খোলাসা …কতও রঙ এই রাজনীতির, কতও রূপ, কত কৌশল। আসলে রাজনীতিতে সবই সম্ভব আর একটু পতাকার ভাগ পেলে তো একবারে সবই সম্ভব ।
কি ভয়াবহ না ছিল জাসদের কর্মকাণ্ড সেই ৭২ থেকে ৭৫ । সরকারদলীয় সংসদ সদস্যকে হত্যা, ব্যাংক লুট ,স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ীতে আগুন, খুন, গুম সবই করেছে আর এখন কিনা সারাক্ষণ জঙ্গি জঙ্গি করে। সেই নির্মম ১৫এই আগস্ট প্রেক্ষাপট তৈরির অভিযোগে গণবাহিনীর সশস্ত্র বিপ্লবের সেকেন্ড ইন কমান্ড ইনু ও তার জাসদকে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ ও ক্যাপ্টেন অব. এবিএম তাজুল ইসলাম সিরিজ আক্রমণে অস্থির করে তুলেছেন। সেই হত্যাকা-ের পর ১৯৭৫ সালের ১৬ এবং ১৭ আগস্ট এই জাসদ কাউকে সেই হত্যার প্রতিবাদে একটা মিছিলও করতে দেয়নি। কয়েকদিন আগে টকশোতে শুনলাম মইনুদ্দিন খান বাদল সাহেব বলছেন যে টুঙ্গিপাড়া যেয়ে নাকি উনি কেঁদে ফেলেছেন। আর জাসদ নাকি এখন অতীতের সব ভুলের কাফফারা দিচ্ছে। ইংরেজিতে একে বলে ‘crocodile tears’ । আর রাজনীতিতে কাফফারা, দুঃখিত অথবা ক্ষমার কোনও সুযোগ নেই। ইতিহাস কখনও কাউকে ক্ষমা করে নাই ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ইতিহাস কখনও কাউকে ক্ষমা করে নাই

আপডেট টাইম : ০৭:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫