ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হেরেছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের আত্মঘাতী গোলে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে হেরেছে মাহবুব হোসেন রক্সির দল। অথচ পুরো সময় জুড়ে দারুণ খেলে বাংলার যুবারা।

তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে আজ (৬ নভেম্বর) ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে হারে বাংলাদেশে। রক্ষণভাগ দারুণ জমাট রেখে নির্ধারিত নব্বই মিনিট উজবেকিস্তানকে আটকে রেখেছিল যুবারা। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামানের আত্মঘাতী গোলে হারতে হয় তাদের।

শ্রীলঙ্কাকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মালদ্বীপের বিপক্ষে ৬-০ গোলে জেতা উজবেকিস্তান শুরু থেকে বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে। ম্যাচ জুড়ে ১৪টি কর্নার আদায় করে নিলেও গোল পাচ্ছিল না তারা। শেষ মুহূর্তে আতিকের কল্যাণে কাঙ্ক্ষিত গোল পায় দলটি।

বাছাইপর্বে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ। স্বাগতিক তাজিকিস্তানকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয়ার পর মালদ্বীপের বিপক্ষে রক্সির দল জিতেছিল ১-০ গোলে। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে উজবেকিস্তান। ৪ পয়েন্ট বাংলাদেশের।

বুধবার (৮ নভেম্বর) গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।বাছাইপর্বের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ এবং আয়োজক দেশসহ ১৬ দল নিয়ে হবে মূল পর্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হেরেছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭