ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৮ হাজার বন্দি মুক্তি দেবে ভিয়েতনাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
  • ৪৩৩ বার

স্বাধীনতার ৭০ বছরপূর্তিতে ১৮ হাজার বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে ভিয়েতনাম। তবে রাজনৈতিক বন্দিদের ক্ষেত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে না বলেই মনে করা হচ্ছে। খবর বিবিসির।

বিবিসি বলছে, ২০০৯ সাল থেকে দেশটিতে প্রায় লাখো বন্দিকে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় মুক্তি দেওয়া হয়েছে।

দেশটির গণ নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী লি কোয়াই ভিওয়াঙ্গ বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধে শাস্তিপ্রাপ্ত কাউকে মুক্তি দেওয়া হবে না।

ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মানবিক প্রকৃতির বহিঃপ্রকাশ। এ পদক্ষেপ মুক্তি পাওয়া বন্দিদের কার্যকর নাগরিকে পরিণত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো এবং কয়েকটি পশ্চিমা রাষ্ট্র ভিয়েতনামে ভিন্ন মতাবলম্বীদের কারাগারে আটকে রাখার ব্যাপারে সমালোচনা করে আসছে। তাদের হিসাব অনুযায়ী শতাধিক রাজনৈতিক আন্দোলনকর্মীকে কারাগারে বন্দি করে রেখেছে দেশটির সরকার।

উল্লেখ্য, ভিয়েতনাম ১৯৪৫ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

১৮ হাজার বন্দি মুক্তি দেবে ভিয়েতনাম

আপডেট টাইম : ০২:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫