ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

ময়মনসিংহ ও টাঙ্গাইলের বড় জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
  • ৪২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে আজ শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ও সাতক্ষীরা জেলা। রোজিনার ৬ গোলে ভর করে ১১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ময়মনসিংহ। দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় টাঙ্গাইল জেলা ও কুমিল্লা জেলা। মাইসার ৪ গোলে ভর করে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে টাঙ্গাইল জেলা।

সাতক্ষীরার বিপক্ষে ময়মনসিংহের গোল উৎসবে রোজিনা একাই করেছেন ৬ গোল। তিনি ম্যাচে ৫, ৮, ২৪, ৩৩, ৫১ ও ৬৯ মিনিটে ছয়টি গোল করেন। জোড়া গোল করেছেন আমেনা (১১ ও ৪৯ মিনিটে) ও শামসুননাহার (৩৫ ও ৫৯ মিনিটে)। অপর গোলটি করেছেন হোসনেয়ারা (২৭ মিনিটে)।

এদিকে টাঙ্গাইলের মাইসা ও আম্বিয়া দুজনেই হারিয়ে দেন কুমিল্লাকে। মাইসা হ্যাটট্রিকসহ চার গোল করেন। আর আম্বিয়া করেন হ্যাটট্রিক। মাইসা ম্যাচের ১২, ১৮, ২৯ ও ৩৫ মিনিটে গোল চারটি করেন। আর আম্বিয়া ম্যাচের ১৭, ৫৫ ও ৬০ মিনিটে তিনটি গোল করেন।

এই জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে থাকল ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

আগামীকাল শনিবার চূড়ান্তপর্বের তৃতীয় দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় ‘ক’ গ্রুপের ম্যাচে রাজশাহী জেলা লড়বে রাজবাড়ী জেলার বিপক্ষে। আর বিকেল ৪টায় দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও জেলা মুখোমুখি হবে মানিকগঞ্জ জেলার।

বাছাইপর্বের ছয়টি ভেন্যুর ছয় চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুই রানার্স-আপ দলসহ মোট আটটি দল চূড়ান্তপর্বে অংশ নিয়েছে। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।

চূড়ান্তপর্বের ‘ক’ গ্রুপে রয়েছে ঠাকুরগাঁও জেলা, রাজশাহী জেলা, মানিকগঞ্জ জেলা ও রাজবাড়ী জেলা। ‘খ’ গ্রুপে রয়েছে ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলা, কুমিল্লা জেলা ও সাতক্ষীরা জেলা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে।

চূড়ান্তপর্বের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ৫ হাজার টাক করে পাবে। এ ছাড়া পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনালের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক, সেরা রক্ষণভাগ, সেরা মিডফিল্ড ও সেরা আক্রমণভাগের খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ ও টাঙ্গাইলের বড় জয়

আপডেট টাইম : ০৮:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭