ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

মামলায় জিতে ৬৯ লাখ টাকা দান করলেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্প্যানিশ পত্রিকা লা রাজোন লিওনেল মেসিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে তারা উল্লেখ করেছিল ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মেসি শক্তিবর্ধক ঔষুধ (ডোপ) নিয়েছিলেন। পাশাপাশি তারা এও লিখেছিল যে মেসি একজন অলস খেলোয়াড়। তার হাতে ২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার মানায় না।

এমন মিথ্যে সংবাদ প্রকাশের পর লিওনেল মেসি মামলা দায়ের করেন ওই পত্রিকার বিরুদ্ধে। সেই মামলায় জয়ী হয়েছেন মেসি। মানহানি মামলায় জিতে ৭২ হাজার ইউরো (৬৯ লাখ ৭১ হাজার ৭৫ টাকা) পেয়েছেন। তবে সেটা তিনি নিজের পকেটে পুড়েননি। দান করে দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে যুদ্ধাহতদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ কে।

ফ্রান্সের এই এনজিওতে ৩০ হাজার লোক কাজ করে। যাদের অধিকাংশই ডাক্তার, নার্স ও স্যানিটেশন বিশেষজ্ঞ। ডক্টরস উইদাউট বর্ডাস যুদ্ধবিধ্বস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি উন্নয়শীল দেশগুলোতেও মহামারি আকার ধারণ করা কোনো রোগের প্রকোপের সময় কাজ করছে। এই সংস্থার ৯০ শতাংশ তহবিল আসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান থেকে। যেমনটা মেসি করলেন এবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

মামলায় জিতে ৬৯ লাখ টাকা দান করলেন মেসি

আপডেট টাইম : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭