ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • ৪৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি আর আশিস নেহরার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। দুয়ে মিলে ভিন্ন স্বাদ দেখা গেল দিল্লির ফিরোজ শাহ কোটলায়। গ্যালারির কিছু দর্শকের হাতে নেহরার বিদায়ী বার্তা, আবার কিছু অংশের হাতে জয় পাওয়ার জয়োগান। তবে কোহলি-ধোনিদের এক দৃষ্টিতে ছিল নেহরার বিদায়টা স্মরণীয় করা।

সেটা অবশ্য ভুল হয়নি, নিউজিল্যান্ডকে ৫৩ রানে পরাজিত করেছে ভারত। এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক কদম এগিয়ে গেল কোহলি বাহিনী। ভারতের ২০২ রানের জবাবে ৮ উইকেটে ১৪৯ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

এদিকে ভারত জেতায় সুখবর পেল পাকিস্তান। টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেল আমিররা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল তারা।

নিউজিল্যান্ড নেমে গেছে দুইয়ে। নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১২১, পাকিস্তানের ১২৪। ভারতের অবস্থানের (পঞ্চম) পরিবর্তন না হলেও ২ পয়েন্ট বেড়েছে, হয়েছে ১১৮। তবে সিরিজের বাকি দুই ম্যাচ জিততে পারলে আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাবে নিউজিল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান পাকিস্তান

আপডেট টাইম : ০৪:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭