ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

‘ভালো থেকো’ আসছে শুভ-তানহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের ২০ সেপ্টেম্বর জমকালো মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’ ছবিটির শুটিং শুরু হয়। অতঃপর সব কাজ শেষ করে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজুর এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।

নির্মাতা জানান, ‘ভালো থেকো’ সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি, যা দর্শকদের মনের মতো করে নির্মাণ করা হয়েছে। পরিবারের সব সদস্য একসঙ্গে হলে গিয়ে দেখার মতো একটি ছবি। ছবিটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে।

আরিফিন শুভ বলেন, এতদিন দর্শক এই ছবির অপেক্ষায় ছিলেন। অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো। আগামী ২২ ডিসেম্বর দেশব্যাপী ছবিটি মুক্তি পাবে। এ ছবির গল্পে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে। পাশাপাশি দর্শকদের জন্যও রয়েছে বিনোদনের সর্বোচ্চ উপাদান।

তানহা তাসনিয়া বলেন, এতদিন ‘ভালো থেকো’ ছবিটির মুক্তির অপেক্ষায় ছিলাম। আমি খুব উচ্ছ্বসিত। এখন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। বলতে পারি ‘ভালো থেকো’ দর্শকের মনের মতো একটি ছবি। এই ছবিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এমএ শহীদসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

‘ভালো থেকো’ আসছে শুভ-তানহার

আপডেট টাইম : ০৪:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭