ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

মাশরাফি-তামিম তাসকিনের বিয়েতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেছেন পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার বাসায় ঘরোয়াভাবে দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এক বছর আগেই ঘরোয়াভাবে আংটি বদল হয় তাদের।

 তাসকিনের বিয়েতে সতীর্থদের বেশিরভাগ উপস্থিত না থাকলেও এসেছিলেন দুই সিনিয়র সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। বাকিরা  বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় যোগ দিতে পারেননি অনুষ্ঠানে। তবে পরিবার নিয়ে সেখানে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ও তামিম উপস্থিত ছিলেন।
তাসকিনের বাবা এম এ রশিদ মনু জানিযেছেন, ‘অনেকটা হুট করেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। সময় সুযোগ করে বড় অনুষ্ঠান করব। বিপিএলের কারণে সবাই ব্যস্ত। শুধু মাশরাফি আর তামিম এসেছিল। দোয়া করবেন সবাই যেন ওর নতুন জীবন সুখের হয়।’
উল্লেখ্য, তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ পড়াশোনা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে তাসকিনও স্নাতক করছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

মাশরাফি-তামিম তাসকিনের বিয়েতে

আপডেট টাইম : ০৪:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭