ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

রাতে মাঠে নামবে মেসির বার্সা ও নেইমারের পিএসজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বেশ কয়েকটি তারকায় ঠাসা ক্লাবের ম্যাচ রয়েছে। এই তালিকায় রয়েছে মেসির বার্সেলোনা ও নেইমারের পিএসজি। রয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও।

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় একটা ৪৫ মিনিটে। রোমা-চেলসির খেলাটি সনি সিক্স, অলিম্পিয়াকস-বার্সেলোনার খেলাটি সনি টেন-১, ম্যানচেস্টার ইউনাইটেড-বেনফিকা খেলাটি সনি-২, পিএসজি-অ্যান্ডারলেক্ট খেলাটি সনি-৩, অ্যাটলেটিকো-ক্যারাবাগ খেলাটি সনি লাইভ ও স্পোর্টিং-জুভেন্টাসের খেলাটি দেখাবে সনি ইএসপিএন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ জিতে আগেই পথটা পরিষ্কার রেখেছিল বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে থাকা বার্সেলোনা মঙ্গলবার জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করবে।

অবশ্য জুভেন্টাস-স্পোর্টিং ম্যাচ ড্র অথবা জুভেন্টাস জিতলে কেবল কাতালানরা নকআউট পর্বে খেলতে পারবে। না হলে আরও একটা ম্যাচের অপেক্ষায় থাকতে হবে মেসিদের।

এদিকে পিএসজি তাদের প্রথম তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। তাই আজও পিএসজিই প্রাধান্য বিস্তার করবে ম্যাচে।

এক ম্যাচ নিষিদ্ধ হয়ে আবারও ফিরছেন নেইমার। লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে লুকাস অকাম্পোস পরপর দুইবার নেইমারকে বাধা দিলে দাঁড়িয়ে জোরে ধাক্কা দিয়ে বসেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফলে দুই হলুদ কার্ডে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে এক ম্যাচ নিষিদ্ধ হয় রেকর্ড পারিশ্রমিকে চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার ব্রাজিলিয়ান সুপারস্টার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

রাতে মাঠে নামবে মেসির বার্সা ও নেইমারের পিএসজি

আপডেট টাইম : ০৪:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭