ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রভাসকে নিয়ে নতুন চিন্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৪৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রভাসের পরবর্তী সিনেমা ‘সাহো’। কিছুদিন আগে ভারতের হায়দরাবাদে সিনেমাটির শুটিং অনুষ্ঠিত হয়। কিন্তু দিওয়ালি ও প্রভাসের জন্মদিন উদযাপন উপলক্ষে কয়েক সপ্তাহের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক।

বিরতি ভেঙে নভেম্বরের শুরুর দিকে শুটিংয়ে ফিরবে ‘সাহো’ সিনেমার টিম। আর পরবর্তী শুটিং দেশের বাইরে হবে। পরিচালক সুজিত এ সময় গুরুতর কিছু অ্যাকশন দৃশ্য শুট করার পরিকল্পনা করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রূপায়নকারী প্রভাস এসব দৃশ্যে কোনো ডামি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এ নিয়ে চিন্তিত নির্মাতা সুজিত। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সিনেমাসংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘‘সাহো’ সিনেমার কোনো দৃশ্যের জন্য প্রভাস ডামি ব্যবহার করতে চাচ্ছেন না। পশ্চিমি সিনেমার বিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফাররা এ সিনেমায় কাজ করছেন। এজন্য প্রভাস ধরে নিয়েছেন তিনি নিরাপদেই শুট করতে পারবেন। কিন্তু পরিচালক সুজিত চিন্তিত কারণ ইতিপূর্বে প্রভাস এভাবে শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন। ‘বাহুবলি’ সিনেমার শুটিংয়ের সময় কাঁধে ব্যথা পেয়েছিলেন। এজন্য পরবর্তীতে অপারেশন করাতে হয়। আর এ জন্য নির্মাতা চাচ্ছেন অ্যাকশন দৃশ্যে প্রভাস ডামি ব্যবহার করুক।’’

অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার অ্যাকশন দৃশ্যরে জন্য হলিউডের স্টান্ট কোরিওগ্রাফার কেনি ব্যাটসকে নিয়ে আসা হয়েছে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য ২৫ কোটি রুপি খরচ করবেন নির্মাতারা। সিনেমাটি নির্মাণে খরচ হবে মোট ১৫০ কোটি রুপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রভাসকে নিয়ে নতুন চিন্তা

আপডেট টাইম : ০৭:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭