ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

এবার বিশ্বসেরা বোল্টের দেশের মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫
  • ৪০৯ বার

আগের দিন পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বিশ্বসেরার মুকুট পরেছিলেন উসাইন বোল্ট। আর সোমবার মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে বিশ্বসেরা হয়েছেন বোল্টের স্বদেশী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। বেইজিংয়ে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে মেয়েদের ১০০ মিটার ফাইনালে স্বর্ণ জিতে নিয়েছেন এই জ্যামাকাইন প্রমীলা দৌড়বিদ।

শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন; এটা না বলে বরং বলা উচিত, শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখেছেন তিনি। কারণ, এর আগেও মেয়েদের এই ইভেন্টে বিশ্বসেরা ছিলেন অলিম্পিকে দুবার স্বর্ণজয়ী এই জ্যামাইকান তরুণী।

সোমবার ১০০ মিটারের দৌড় সম্পূর্ণ করতে ফ্রেজার-প্রাইস সময় নিয়েছেন ১০.৭৬ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৭০ সেকেন্ড (২০১২ সালে)।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এটি তার তৃতীয় স্বর্ণ জয়। এর আগে ২০০৯ ও ২০১৩ সালেও এই আসরে একই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন মাত্র ৫ ফুট উচ্চতার কারণে ‘পকেট রকেট’ খ্যাত এই জ্যামাইকান প্রমীলা দৌড়বিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

এবার বিশ্বসেরা বোল্টের দেশের মেয়ে

আপডেট টাইম : ১২:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫