ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বিএনপি নেতা মিনার চৌধুরীর জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীতে আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে ফের জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

হাইকোর্টের একটি বেঞ্চ এর আগেও মিনার চৌধুরীকে জামিন দিয়েছিলেন। গত ১৯ মার্চ আপিল বিভাগ ওই জামিন বাতিল করে দেন।

তবে, জামিন বাতিল করে দেয়া আপিল বিভাগের আদেশে বলা হয়েছিল, ছয় মাসের মধ্যে নিম্ন আদালতে এ মামলা নিষ্পত্তি করতে হবে। ওই সময়ের মধ্যে বিচার শেষ না হলে হাইকোর্ট মিনার চৌধুরীর জামিনের বিষয়টি বিবেচনা করতে পারেন।

সে অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়ায় গত রোববার আদালতে ফের জামিন আবেদন করেন মিনার চৌধুরীর আইনজীবী। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আজ রোববার রুলসহ ছয় মাসের এ জামিন দিয়েছেন।

আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

বশির আহমেদ বলেন, আদালত শর্তসাপেক্ষে ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। বিচারিক আদালতে পাসপোর্ট জমা রেখে তাকে জামিনে যেতে হবে।

জামিনের এ আদেশ স্থগিতের জন্য রোববারই আপিল বিভাগে আবেদন করা হয়েছে বলে সহকারী অ্যাটর্নি জেনারেল জানান।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে এবং পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই দিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

বিএনপি নেতা মিনার চৌধুরীর জামিন

আপডেট টাইম : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭