ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দর্শক চাইলে পরিচালনায় নিয়মিত হবেন আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেতা আলমগীর। একই সঙ্গে তিনি কাহিনীকার, প্রযোজক ও পরিচালক। দীর্ঘদিন পর ‘একটি সিনেমার গল্প’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন।

১০ অক্টোবর থেকে বিএফডিসিতে চলচ্চিত্রটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। এতে আলমগীর নিজেও অভিনয় করছেন। অন্যদের মধ্যে আছেন চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ’সহ আরও অনেকে।

এরই মধ্যে আলমগীরের পরিচালনায় এ চলচ্চিত্রটি নিয়ে চিত্রপুরিতে বেশ আলোচনা তৈরি হয়েছে। এর কয়েকটি কারণও রয়েছে। প্রথমত, দীর্ঘদিন পর আলমগীর নিজেই পরিচালনায় এসেছেন।

এ ছাড়াও এ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও ঢাকার ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা, এই চলচ্চিত্রের মধ্য দিয়েই সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক হয়েছে রুনা লায়লার। চলচ্চিত্রটি আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে নির্মিত হচ্ছে।

দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘বেশ কয়েকবছর যাবত মনের ভেতর একটি গল্প ঘুরপাক খাচ্ছিল। সেই গল্পটিই নিজের মতো করেই লিখে ফেললাম। প্রতিটি সংলাপের সঙ্গে আমার আবেগ ভীষণভাবে জড়িত। যে কারণে এ চলচ্চিত্রটি নিয়ে আমার স্বপ্নও ছিল অনেক।

অবশেষে নির্মাণ শুরু করেছি। প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে বেশ ভালো অভিনয় করছেন। বিশেষ করে ঋতুপর্ণা অসাধারণ একজন ম্যাচিউরড আর্টিস্ট। কিছু কিছু দৃশ্যে আমার প্রত্যাশার বাইরে অনেক ভালো অভিনয় করছে। এতটা ভালো অভিনয় করবে আমি ভাবতেও পারিনি। এতে ঋতু কবিতা নামে একটি চরিত্রে অভিনয় করছে। চরিত্রটিতে সে এতটাই মিশে গেছে যে, ঋতু আর ঋতু নেই, যেন কবিতাই হয়ে গেছে।‘

এখন থেকে কী চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবেন- এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘যদি দর্শক চায় তাহলে অবশ্যই নিয়মিত হব। আগে শুটিং শেষ হোক, চলচ্চিত্রটি মুক্তি পাক। দর্শক হলে গিয়ে চলচ্চিত্রটি সম্পর্কে তাদের মতামত জানালে নির্মাতা হিসেবে আমি ভীষণ খুশি হব। আমি দর্শকের জন্যই চলচ্চিত্রটি তৈরি করছি।’

চিত্রনায়ক আলমগীর ১৯৮৬ সালে ‘নিষ্পাপ’চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দর্শক চাইলে পরিচালনায় নিয়মিত হবেন আলমগীর

আপডেট টাইম : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭