ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

অফিস প্রস্তুত, কাল থেকে বসছেন আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫
  • ৪০২ বার

আগামীকাল সোমবার প্রথম নিজ দপ্তরে বসছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এর আগে তিনি প্রতিমন্ত্রী ও সচিবের দপ্তরে দু-একদিন বসলেও নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে কালই নিজের রুমে বসবেন।

রবিবার সরেজমিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রীর জন্য তার রুমটি পরিপাটি করে সাজানো হয়েছে। আগে প্রতিমন্ত্রী যেখানে বসতেন সেই রুমটি মন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। আর প্রতিমন্ত্রীর জন্য দ্বিতীয় তলায় আদালা করে রুম তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী রওশন আক্তার ঢাকাটাইমস টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সবকিছু চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে প্রতিমন্ত্রীর দপ্তরের কাগজপত্র নিচে চলে গেছে। আগামীকাল সোমবার থেকে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তার কক্ষেই নিয়মিত অফিস করবেন।

প্রসঙ্গত, ৯ জুলাই সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। একই সঙ্গে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এর এক সপ্তাহ পরে গত ১৬ জুলাই সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

অফিস প্রস্তুত, কাল থেকে বসছেন আশরাফ

আপডেট টাইম : ১০:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫