ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

সাইবার আইন না হওয়া পর্যন্ত আইসিটি আইনে কাজ চলবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫
  • ৪০১ বার

সাইবার আইন হওয়ার আগ পর্যন্ত বর্তমান আইসিটি আইনের মাধ্যমেই কাজ চলবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া একটি বক্তব্যের প্রতিবাদ জানাতে এই সম্মেলন ডাকা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘সমন্বিত সাইবার আইন হওয়ার পর বিদ্যমান আইসিটি আইনটি থাকার দরকার হবে কিনা তখন সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রস্তাবিত সাইবার আইনটি হওয়ার আগ পর্যন্ত বর্তমান আইসিটি আইনের মাধ্যমেই কাজ চলবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশে সাইবার অপরাধ একটি জঘন্য অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। তাই এই বিষয়ে নারী, শিশু ও ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক নিরাপত্তার জন্য সমন্বিত একটি আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। নতুন এই আইনটি হলে আইসিটি আইন বাতিল করা হবে কিনা তা দেখা হবে।’

মন্ত্রী উল্লেখ করেন, ‘খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের দুয়ার খুলে দিতে, আমি বলি গণতন্ত্রের দুয়ার খোলাই আছে। তিনিই বরং নিজেই নিজেকে গণতন্ত্রের কপাটের বাইরে নিয়ে গেছেন।’

সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নিহতের সংখ্যা বৃদ্ধি নিয়ে হওয়া আলোচনা-সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ক্রসফায়ার দিয়ে দল কিংবা সন্ত্রাস সামলানোর চিন্তা শেখ হাসিনার সরকারের নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

সাইবার আইন না হওয়া পর্যন্ত আইসিটি আইনে কাজ চলবে

আপডেট টাইম : ০৯:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫