ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রোনালদো নির্ভর দল নয় রিয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেন্দ্র করেই সমস্ত পরিকল্পনা করে ক্লাবটি। পর্তুগিজ উইঙ্গারকে প্রাণকেন্দ্রে রেখেই দল সাজায় স্প্যানিশ জায়ান্টরা।

তবে তাদের মতের সঙ্গে কোনোভাবেই একমত হতে পারছেন না টটেনহাম কোচ মাওরিসিও পচেত্তিনো। সরাসরি বলে ফেললেন, রোনালদো নির্ভর দল নয় রিয়াল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হবে টটেনহাম। ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যু’তে হওয়ায় কঠিন পরীক্ষা অপেক্ষা করছে অতিথিদের জন্য। উপরন্তু ফর্মে ফিরেছেন রোনালদো। সবার ধারণা, সেই ম্যাচে তাকে বোতলবন্দি করে রাখতে চাইবে ইংলিশ ক্লাবটি। কিন্তু সেই ধারণার সঙ্গে মোটেই যাচ্ছে না পচেত্তিনোর বক্তব্য।

তিনি বলেন, ‘টটেনহাম শুধু রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর নজর রাখবে না। জানি, ও দলটির খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে সে ছাড়াও দলটিতে একাধিক তুখোড় খেলোয়াড় আছে। পাশাপাশি তাদের বিচক্ষণ কোচ রয়েছে। শিরোপা জিততে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

রিয়ালে রয়েছে প্রতিভাবান তরুণ খেলোয়াড়ের ছড়াছড়ি। এদের মধ্যে কারো কারো ‘ম্যারাডোনা’ হওয়ার সম্ভাবনা দেখেন পচেত্তিনো। তবে তারা কারা তা উল্লেখ করেননি তিনি।

পচেত্তিনো বলেন, ‘রোনালদো মেসির মতো। নিজ নিজ দলের ওপর তাদের ব্যাপক প্রভাব রয়েছে। সে বিশ্বের সেরা খেলোয়াড়, এটা পরিষ্কার। তবে রিয়ালে একাধিক উঠতি ছেলে আছে, যারা ম্যাচের রূপ বদলে দিতে পারে। খেলার গতিপথ পাল্টে অন্য আবহ তৈরি করতে পারে। মাথায় রাখতে হবে, আমরা কেবল রিয়ালের সঙ্গে নয়; বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে যাচ্ছি।’

চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে একই অবস্থানে আছে টটেনহাম ও মাদ্রিদ। দুই দলই গ্রুপ পর্বের নিজেদের প্রথম ২ ম্যাচে জয় তুলে নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রোনালদো নির্ভর দল নয় রিয়াল

আপডেট টাইম : ০৪:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭