ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

শখের নতুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫
  • ৭২৪ বার

একসময় ধারাবাহিক কিংবা খণ্ড যে কোন ধরনের নাটকে টানা কাজ করলেও এখন অনেকটা অনিয়মিত মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। বিরতি দিয়ে দিয়েই কাজ করছেন তিনি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নতুন একটি ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে ফের নিয়মিত হচ্ছেন শখ। এর নাম ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’। নতুন এ নাটক প্রসঙ্গে শখ বলেন, এটি খুব দারুণ একটি গল্প। প্রেম, বিরহ আর হাসি সবই রয়েছে। দর্শককে পূর্ণ বিনোদন দেবে বলেই আমি বিশ্বাস করি। এ নাটকে শখ ছাড়াও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। পাশাপাশি আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, সাব্বির আহমেদসহ অনেককে। ২১শে মে থেকে নাটকটির দৃশ্যায়ন শুরু হবে বলে নির্মাতা সাগর জাহান জানান। একই নির্মাতার ‘মিলার বারান্দা’ নামে আরেকটি ধারাবাহিকে অভিনয় করেছেন শখ। এতে নাটকের মূল চরিত্র মিলার ভূমিকায় অভিনয় করা রিচি সোলায়মানের বোন হিসেবে দেখা যাবে তাকে। নাটকটি এখন প্রচার অপেক্ষায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

শখের নতুন

আপডেট টাইম : ০৬:০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫